Top News

তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশের উন্নয়নের মুলচাবি কাঠি- তুহিন

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠে তাকে গণসংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সকলে মিলে সেই লক্ষে কাজ করব।” তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে দেশের সংস্কারের জন্য তুলে ধরে বলেন আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ভাগ্য উন্নয়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছে ও আগামীতেও যাবে। এ জন্য দেশে প্রথম প্রয়োজন গণতান্তিক মূল্যবোধে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। তুহিন বলেন বর্তমান সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। বিএনপির বিজয় নিশ্চিত জেনে নির্বাচন পেছানোর পায়তারায় বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে। বিএনপি কারো পাতা ফাদে পা দিবে না। বিএনপি এগিয়ে যাবে দেশের সকল জনগনের রায় নিয়ে। কারন একটাই তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের উন্নয়নের মুল চাবিকাঠি। গণ সংবর্ধনা অনুষ্ঠানে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্য মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন ও ডিমলা উপজেলা জাসাস এর আহবায়ক আব্দুর রহিম বাদশা ও জাসাস এর যুগ্ন আহবায়ক ফেরদৌসকিবরিয়া (নয়ন), সহ জাসাসের বিভিন্ন ইউনিয়নের নেতা কমী উপস্থিত ছিল ও জেলা বিএনপির সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জিয়া পরিষদের আহবায়ক লুলু চৌধুরী সহ প্রমুখ। প্রসঙ্গত, দীর্ঘ দিন দেশের বাহিরে থাকার পর ২২ এপ্রিল নীলফামারী ১ ডোমার ডিমলা) আসনের সাবেক এমপি তুহিন দেশে ফিরেন। এরপর গত ২৯ এপ্রিল সকালে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তুহিন। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন। পাশাপাশি, একইদিন অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এ মামলাতেও শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছিল। এর পর তুহিনের কারামুক্তির দাবি তুলে রংপুর বিভাগীয় শহর ও গোটা নীলফামারীর বিএনপির নেতাকর্মীরা টানা ৭ মে পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখে। এরপর ৮ মে আপিল শুনানির গ্রহন করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ তার অন্তবর্তীকালিন জামিন প্রদান করেন। শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পৈতিক বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি গ্রামে। তার পিতা রফিকুল ইসলাম চৌধুরী যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তুহিনের মাতা সেলিনা ইসলাম। তার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

Post a Comment

Previous Post Next Post